১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে পৃথক ঘটনায় তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক দুটি ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার ও মঙ্গলবার রাত ও সকালে এসব ঘটনা ঘটে। প্রথম ঘটনায়,যশোর সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামে অজ্ঞাত ব্যক্তির হামলায় নাসিম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি কাশেমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের রাকিবের ছেলে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। অন্য ঘটনায়, ঝিকরগাছা থানা এলাকার চাড়াভিটা গ্রামে গাছের ডাল ভেঙে ইজিবাইকের ওপর পড়ে দুই যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গদখালি মঠবাড়ি গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে আব্দুল করিম (৬২), ও বরকতুল্লাহর ছেলে বাবু (৫৫)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তারা ইজিবাইকে করে আকিজ ফ্যাক্টরির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে চাড়াভিটা এলাকায় পৌঁছালে গাছের ডাল পড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়