১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, দৈব শক্তির কারক কেতু ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শূন্য পকেট পূর্ণ হবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। মন ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো না কোনো পুরস্কার আসতে পারে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। নিত্যনতুন স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সফলতার সূর্য ফোকাস মারবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ধারকর্জ ঋণ মুক্ত করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। শিক্ষার্থীদের মন ভেঙে যাবে। মিথ্যা দুর্নাম বদনাম বাড়তে পারে। দুর্যোগের কালো মেঘ বিরাজ করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ডাকযোগে শুভ সংবাদ আসবে। প্রতিযোগিতায় জয়ী হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেমীযুগলের মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। অযাচিত ব্যয় বাড়তে পারে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জনীয়।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চয়ে হাত পড়বে। শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখুন। সব প্রকার অনুচিত কাজ বর্জনীয়। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। বিষাক্ত কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন। প্রতিযোগিতা বিফলে যাবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
দাম্পত্য সুখশান্তি ঐক্যতা বজায় থাকবে। আর্থিক দৈন্য কাটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে উঠবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়