শামিম হোসেন, কুয়াদা
যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক-এর সম্মানে মণিরামপুরের ভোজগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার চালকিডাঙ্গায় সিটিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানের শুরুতে ভোজগাতি ইউনিয়নের সর্বস্তরের জনগন ও নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তাকে পেয়ে ইউনিয়নবাসীর মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ভোজগাতি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ রহমত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমির অধ্যাপক ফজলুর হক, নায়েবে আমির মাওঃ লিয়াকত আলী, জেলা শূরা সদস্য মাওঃ মহিউল ইসলাম উপজেলা সেক্রেটারী মাওঃ খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি এইস এম শামিম, খেলাফত মজলিসের মাওঃ আব্দুর করিম, প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ মণিরামপুরকে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করার এবং সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথিবৃন্দ ও সাধারণ মানুষ এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইফতারে শরিক হন

