৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় উন্নত ওয়াশ সেবা নিশ্চিতে আইওয়াশ প্রকল্পের সভা অনুষ্ঠিত

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ পানি,স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেবার মান উন্নয়নে উপজেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী মো. শরিফুল আলম তুহিন। চ্যারিটি ওয়াটারের আর্থিক এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী খান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান। উপস্থাপনায় জানানো হয়, ২০২৩-২৫ মেয়াদে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি এবং ২০২৬ সালের নতুন কর্মপরিকল্পনা। বক্তারা উল্লেখ করেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় জেলাগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে সুপেয় পানির সংকট ও স্যানিটেশন ব্যবস্থার যে বিপর্যয় ঘটছে, তা মোকাবিলায় সরকারের পাশাপাশি এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ডরপ-এর কার্যক্রমের সন্তোষ প্রকাশ করে বলেন, “উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট নিরসনে এই ধরনের উদ্যোগ সময়োপযোগী। তবে সেবার মান আরও উন্নত করতে এবং অধিক সংখ্যক মানুষকে এর আওতায় আনতে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে।” তিনি প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কপিলমনি ইউপি সচিব মো. জাবেদ ইকবাল, মুহা. বেলাল হুসাইন,শিক্ষক আব্দুর রহমান, এবং ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের প্রতিনিধি নুরুন্নাহার বেগম।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়