২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

রাজগঞ্জ প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যশোর বারের সাধারণ সম্পাদক অ্যাড.এম এ গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা শামসুর রহমান রনি, ফিরোজ বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল গাজী, সদস্য সচিব মাসুদ গাজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুছ আলী জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মঈনুল ইসলাম মঈন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, বিএনপি নেতা তুহিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির সদস্য কামরুজ্জামান শাহীন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আল আমিন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়