২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রমজানে আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর মুহুর্মুহু হামলা অব্যাহত, হতাহত ৮৩১

প্রতিদিনের ডেস্ক:
পবিত্র রমজানের মধ্যে প্রতিবেশী আফগানিস্তানে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন গজব লিল হক’। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে আফগানিস্তানে শুরু হওয়া পাকিস্তানের এই অভিযানে হতাহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। খবর জিও নিউজের। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনীর হামলায় তালেবানের ৩৩১ জন যোদ্ধা নিহত হয়েছে। সেই সঙ্গে আহতের সংখ্যা পাঁচ শতাধিক। এ ছাড়া পাকিস্তানের হামলায় আফগানদের ১০৪টি চেকপোস্ট ধ্বংস হয়েছে। এ ছাড়া পাকিস্তান দাবি করেছে, হামলায় আফগানিস্তানের ২২টি পোস্ট দখল করা হয়েছে, ১৬৩টি ট্যাংক, গাড়ি ধ্বংস হয়েছে। অন্যদিকে আফগানিস্তান দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছে। এর আগে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি তার সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে ইসলামিক এমিরেটের বাহিনীও যথাযথ ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে সক্ষম। তিনি বলেন, ‘আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে পারে’।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়