২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সকল মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি

প্রতিদিনের ডেস্ক:
সরকার দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এই পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে।এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নিজ নিজ আওতাধীন খাতে সুনির্দিষ্ট স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নিতে বলা হয়েছে।নির্দেশনা অনুযায়ী ‘জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার-২০২৬)’ বাস্তবায়নে প্রণীত কর্মপরিকল্পনার বিস্তারিত তথ্য মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে সচিব ও সিনিয়র সচিবদের অনুরোধ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়