২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইন্টারনেট বন্ধ করা গণহত্যা ট্রাইব্যুনালে জয় ও পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

প্রতিদিনের ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যায় সহায়তার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আইটি বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।
মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, আন্দোলন দমনে পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়, যাতে দেশে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছাতে না পারে।এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকি ৭ জন পলাতক।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আইসিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে একাধিক দফায় সারা দেশে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করা হয়। এর লক্ষ্য ছিল চলমান দমনপীড়ন ও হত্যাযজ্ঞের তথ্য আড়াল করা। তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই পরিকল্পনার ‘মাস্টারমাইন্ড’দের মধ্যে অন্যতম বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউন কার্যকর করে তারা গণহত্যা সংঘটনে সহায়তা করেছেন বলেও দাবি করা হয়।সাক্ষ্যে আরো বলা হয়, ইন্টারনেট বন্ধের বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে পলক শলাপরামর্শ করেন। আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা ও কৌশল নির্ধারণে তাদের মধ্যে আলোচনা হয়েছিল বলে তদন্ত কর্মকর্তার বক্তব্য।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়