২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে আরিফ হত্যার রহস্য উদঘাটন : সৎ বাবাসহ আটক- ২

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুর উপজেলায় চাঞ্চল্যকর আরিফ হোসেন (১৭) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে যশোরে ডিবি পুলিশ। এ ঘটনায় নিহতের সৎ বাবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সোহেল মাহমুদ মণিরামপুর উপজেলার বালিধা গ্রামের জালাল উদ্দিন গাজীর ছেলে এবং ফুয়াদ হাসান (সৌরভ) পাঁচাকড়ি গ্রামের আশরাফ সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১মার্চ রাতে শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আরিফ হোসেনকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে একটি মাছের ঘেরের মধ্যে ফেলে রাখা হয়। স্থানীয়রা পরদিন সকালে ঘেরের ভেঁড়ির উপর রক্ত ও অন্যান্য আলামত দেখার পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যবকের কব্জি কাটা লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে । মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের বোন জুলিয়া আক্তার বাদী হয়ে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নং-৫। ঘটনার পর পুলিশ সুপার যশোরের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মণিরামপুর থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল অভিযান শুরু করে। বুধবার (৪মার্চ) বিকেল আনুমানিক ৪টা ২০মিনিটে ডিবি যশোরের উপ-পরিদর্শক অলক কুমার দে -এর নেতৃত্বে অভিযান চালিয়ে বাগেরহাট জেলার মংলা থানার শেখ আব্দুল হাই সড়কস্থ হাজী শেখ আব্দুস সালাম ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের তৃতীয় তলার ৭ নম্বর কক্ষ থেকে প্রধান আসামি সোহেল মাহমুদ ও তার সহযোগী ফুয়াদ হাসান ওরফে সৌরভকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়