১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে দুইটি ক্লিনিকে জরিমানা

কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলায় দুইটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ টি ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম খান ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী। অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১৫ হাজার টাকা ও ঝর্ণা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ক্লিনিক দুইটির লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে গেছে। পুনরায় নবায়ন করা হয়নি। অভিযানের সময় ক্লিনিকে ডাক্তার উপস্থিত ছিলেন না ।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়