২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুবলীগ নেতা শওকত গ্রেফতার

খুলনা প্রতিনিধি
খুলনা মহানগর যুবলীগের সদস্য ও ২৬ নং ওয়ার্ডের সভাপতি শওকত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাকে ঢাকার পল্টন এলাক থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, খুলনা শেখ বাড়ির খুব আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিত ছিল শওকত হোসেনের। আওয়ামী সরকার পতনের পর শওকত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমিদস্যু সহ মোট ৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন খুলনা যুবলীগের এ নেতাকে আমরা খুঁজছিলাম। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে পল্টন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। শুক্রবার তাকে ওই ৫টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়