২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রামপালে বেশি দামে এলপিজি বিক্রি :৩ ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ভাগা বাজার ও ফয়লাবাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পবিত্র রমজান মাসে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানটি পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় তিনি বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়