২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে জখম, মোবাইল ও টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শেখহাটি এলাকায় বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারী ভিকটিমের মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আহত যুবক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ফয়সাল হোসেন (১৮) যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি জামরুলতলা এলাকার সবুজ হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে মামুন (৩৫) নামে এক ব্যক্তি ফয়সালের বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি ধারালো চাকু দিয়ে ফয়সালের ডান পায়ের উরু ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। হামলার সময় বাড়ি থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় অভিযুক্ত।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মামুন উপশহর এলাকার এফ ব্লকের কলাবাগান বস্তির বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়