৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরার সুমি খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক

খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর লবণচডরা থানাধীন নিজখামার এলাকায় এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম সুরাইয়া পারভীন সুমি। তাকে আটক করে অস্ত্রের উৎস জানার চেষ্টা করছে পুলিশ। আটক সুমি সাতক্ষীরা সদরের বাটকেখালী গ্রামের মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। শনিবার (৭ মার্চ) সকালে নিজখামার এলাকায় পরিচালিত একটি চেকপোস্টে ওই নারীকে আটক করা হয়। অস্ত্রসহ আটক নারীর নাম সুরাইয়া পারভীন সুমী (৩৭)। তিনি সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। এ ব্যাপারে কেএমপির লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

কেএমপির লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল। চেকপোস্টে তল্লাশির সময় একটি গাড়িতে থাকা এক নারীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে জাপানি ও ব্রিটিশ তৈরি পিস্তল রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার খবর পেয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদারকি করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অবৈধ অস্ত্রের একটি বড় চালান। তবে আটক ওই নারী কার কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছেন কিংবা কোথায় নেওয়া হচ্ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ওই নারীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়