২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান। সোমবার (০৯ মার্চ) তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।মনিরুজ্জামান প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন বলে অফিস আদেশে জানানো হয়েছে। তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন।এর আগে গতকাল রবিবার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়