নিজস্ব প্রতেবেদক
অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে নাউলী গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদলের সক্রিয় সদস্য সুলতান গাজী (৩৫) কে ১২টি ককটেলসহ তাকে আটক করেছে র্যাব। সোমবার রাতে র্যাব-৬ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক কর হয়। সে উপজেলার নাউলী গ্রামের গফ্ফার গাজীর ছেলে। পুলিশ ও র্যাব জানায়, গোপর সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৮ টার সময় নাউলী গ্রামে র্যাব-৬এর একটি দল অভিযান চালিয়ে সুলতান গাজীকে তার বাড়ি থেকে আটক করে। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী তার ঘরের মধ্যে লুকিয়ে রাখা ১২ টি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায় আটক সুলতান গাজী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদল ও গোফরান ও বুলেট বাহিনীর সদস্য হিসাবে কাজ করে। তার নামে অভয়নগর থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী। গ্রেফতারকৃত সুলতান গাজীকে ওই রাতে অভয়নগর থানা পুলিশে সোপর্দ করে। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহিদুল ইসলাম জানান, সোমবার রাতে সুলতান গাজীকে ১২ টি ককটেলসহ র্যাব -৬ এর অভিযানে আটক করা হয়। সে একজন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদল গোফরান ও বুলেট বাহিনীর সদস্য। থানায় মামলা হয়েছে।

