১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ কলেজ শাখা শিবিরের সভাপতিকে পিটিয়েছে ছাত্রদল

সোহেল আহমেদ,কালিগঞ্জ
কালিগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী তাপস সাধু খাঁ সপদে পুনঃ স্থাপনকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি হোসাইনকে বেধোরক মারপিট করে ছাত্রদল। বর্তমান হোসাইন কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে। উল্লেখ্য চতুর্থ শ্রেণীর কর্মচারী তাপস সাধু খাঁ আওয়ামী সরকারের আমলে নিয়োগ পেয়ে মাহতাব উদ্দিন কলেজের শিক্ষক কর্মচারী, ও শিক্ষার্থীদের সাথে দূর ব্যবহার সহ সে সন্ত্রাসী কার্যকলাপ করতো। সরকার পতনের পর সে পালিয়ে ছিল। একটি রাজনৈতিক দলের ছাত্র সহায় এবং কলেজের প্রিন্সিপাল কে ম্যানেজ করে হঠাৎ সে কলেজে যোগদান করে। এ কারণে ছাত্রশিবির প্রতিবাদ করলে,ছাত্রদল ও শিবিরের মধ্যে কথা কাটাকাটি ও মারপিটের মত ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্র শিবিরের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়