আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ অঙ্গিরাজপুত্র বৃহস্পতি, গ্রহপিতা রবি ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক ও কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। ধৈর্য সাহস মনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।ু
মিথুন [২১ মে-২০ জুন]
ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি পাবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। বিবাহ যোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। ধৈর্য সাহস মনবল বাড়বে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। শত্রুরা পরাস্ত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে।

