১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মনিরামপুরে হোঁচট খেয়ে পড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুরে বাড়ির সামনে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সাবানা (৩০) নামের এক পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে- মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় মনিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী সাবানা নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এসময় হঠাৎ রাস্তার ইটের সাথে পা বেঁধে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াই টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাবানার স্বামী জাহিদুল ইসলাম জানান- সাবানা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অনাগত সন্তানসহ স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে- বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম ও ময়নাতদন্তের প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়