১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোহাম্মদ তাহের ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই

প্রতিদিনের ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টদের দোসর’ আখ্যা দিয়ে ‘সংসদে তার ভাষণ দেওয়ার অধিকার নেই’ বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।মোহাম্মদ তাহের বলেন, আগামীকাল যে সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সংসদের ক্রাইটেরিয়া ও কেরেক্টার বিষয়ে আমরা কিছু দিকনির্দেশনা দিয়েছি। জামায়াত সংসদের ডেপুটি স্পিকার পদ নেবে কি না—এ বিষয়ে তিনি বলেন, যখন প্রস্তাব আসবে তখন আমরা জানাবো। আগামীকাল খোলাসা হবে। জামায়াতের এই নেতা আরও বলেন, আমরা মনে করি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছেন আমরা পরিষ্কার নই। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল সেগুলো জানানো হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়