আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ অঙ্গীরাজপুত্র বৃহস্পতি, সর্বগ্রাসী গ্রহ রাহু ও ন্যায়ের দেবতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। নেশা মদ জুয়াসহ অনুচিত কাজবাজ এড়িয়ে চলুন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবেন। শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শুত্রু ও বিরোধীপক্ষকে পরাস্ত করবেন। মামলা মোকদ্দমায় জয়ী করবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
নতুন নতুন স্বপ্ন পূরণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসতে পারে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। দুর্ভাগ্য দূর হয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে।
মিথুন [২১ মে-২০ জুন]
রাগ জেদ অহংকার আবেগ বর্জনীয়। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। মিথ্যা দুর্নাম, বদনাম কলঙ্ক চাপতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক ফুটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেমের তাজমহল রচিত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
বিষাক্ত কীটপতঙ্গ থেকে বাঁচতে সর্তক থাকুন। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে দূরে সরিয়ে দেবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। হারানো পিতৃমাতৃ, ধন-সম্পদ, সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। জমিজমাসংক্রান্ত গোলযোগ মীমাংসা হবে। মালিক ভাড়াটিয়া মতানৈক্য দূর হবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। কন্যা সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভফল প্রদান করবে। শিক্ষার্থীরা পরিশ্রমী অধ্যবসায়ী হলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। নিঃসন্তানদের মুখে হাসি ফুটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দুর্যোগের মেঘ কাটবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার আসবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। সুনাম যশ প্রতিষ্ঠার পথ খুলবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আয় বুঝে ব্যয় করুন। অমাবস্যার অন্ধকার জেঁকে বসবে। ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হবে। সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। ঘুষ উৎকোচসহ দুই নম্বরি কাজ থেকে দূরে থাকুন। দাম্পত্য ঐক্য রক্ষা করা কঠিন হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ আসবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে।

