৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঈদের দিন পাতে রাখুন মুরগির কোরমা

প্রতিদিনের ডেস্ক:
ঈদের দিন মানেই আনন্দ, মিলনমেলা আর সুস্বাদু খাবারের বিশেষ আয়োজন। সেই উৎসবের টেবিলকে আরও সমৃদ্ধ করতে পাতে রাখতে পারেন মুরগির কোরমা। যার ঘন ঝোল, সুগন্ধি মশলা আর মোলায়েম স্বাদ মুহূর্তেই সবার মন জয় করবে। ঐতিহ্যবাহী এই পদটি একদিকে যেমন উৎসবের আমেজ বাড়ায়, অন্যদিকে পরিবার-পরিজনের সঙ্গে ভাগ করে নেওয়া আনন্দকে করে তোলে আরও স্মরণীয়। রইলো রেসিপি-
উপকরণ
মুরগি ১টি
আলু ২টি টুকরা করা
পেঁয়াজ বাটা ১/৪ কাপ
কাঁচামরিচ- ৪টি
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
জিরা বাটা ১ চা চামচ
চিনি ১ চা চামচ
দারুচিনি ২টি
এলাচ ৪টি
তেজপাতা ২টি
গরম মসলা ১/২ চা চামচ
টক দই বা দুধ ১/২ কাপ
কিশমিশ ৭/৮টি
লেবুর রস ১ টেবিল চামচ
তেল ১ কাপ
ঘি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমেই মুরগির মাংস ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ দিয়ে মাংস ভালোভাবে মেখে রাখুন আধঘণ্টা। এবার কড়াইতে অল্প তেল দিয়ে আলু ভেজে উঠিয়ে রাখুন। একই তেলে ম্যারিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে তাতে এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা ও আলু দিয়ে মাংসটা ২৫-৩০ মিনিট কষিয়ে নিন। মাংস কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে দিন।পানি ফুটে উঠলে অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে দিন। খেয়াল রাখতে হবে মাংস যেন লেগে না যায়। ঝোল ঘন হয়ে এলে টক দই বা দুধ দিয়ে আরও ৫-১০ মিনিট রান্না করুন। নামানোর কিছুক্ষণ আগে কিশমিশ, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ঢেকে দিন। মাংসে তেল উঠে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোরমা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়