আনিছুর রহমান,বেনাপোল
সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় পৌর ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের সমন্বয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল বাজারের একটি হোটেল দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬ টার সময় বেনাপোল পৌর জাতীয়তাবাদী দলের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি আবু তাহের ভারতের উদ্যেগে ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের তত্বাবধানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ৫ টার সময় পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত তার নিয়মিত মাসিক ধারাবাহিক পৌর এলাকার অসহায় দুস্থ পথচারী ও ছিন্নমুল ৩০০ মানুষের মাঝে ইফতার বিতরন করেন। হোটেল সানরুফে ইফতার মাহফিল ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের, বেনাপোল পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

