৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, ভোক্তার অধিকার সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং নিরাপদ পণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। আলোচক হিসেবে বক্তব্য দেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা বিএনটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বক্তারা বলেন, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা কনজুমারস ইন্টারন্যাশনাল ভোক্তা স্বার্থ রক্ষায় বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে। এর উদ্যোগেই ১৯৮৩ সাল থেকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে ভোক্তার অধিকার রক্ষায় ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় এবং একই বছরের ২৪ জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। বক্তারা আরও বলেন, বাজার তদারকি, মোবাইল কোর্ট পরিচালনা এবং লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ভোক্তার স্বার্থ সংরক্ষণে কাজ করছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়