৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর জেলা পরিষদের নয়া প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সোমবার (সকাল ১০টায়) তিনি যশোর জেলা পরিষদের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব বুঝে নেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাকে অভিনন্দন জানান। পরে তিনি কার্যালয়ের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
নবনিযুক্ত প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য তিনি কাজ করবেন। জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে রোববার সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। স্থানীয় সরকার বিভাগের জারি করা ওই প্রজ্ঞাপনের মাধ্যমে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন খোকনকে যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন। নতুন প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যশোর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়