৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আ.লীগ নেতা খয়রাতের বিরুদ্ধে দোকান দখল চেষ্টা-হুমকি ও নির্যাতন

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় আওয়ামী লীগ নেতা এ.কে.এম খয়রাত হোসেনের বিরুদ্ধে এক ব্যবসায়ীর দোকান জোরপূর্বক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ কুদ্দুস দাবি করেছেন, তিনি ১৯৯৫ সাল থেকে চুক্তির ভিত্তিতে দোকান ঘরে ব্যবসা করে আসছেন এবং ২০০৭ সালে উভয় পক্ষের সম্মতিতে দোকানের পজিশন ক্রয় করেন। তার অভিযোগ, ভবনটির মালিকানা পরিবর্তনের পর নতুন মালিক খয়রাত হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে নতুন করে চুক্তিতে বাধ্য করেন এবং তা না মানলে দোকান ছাড়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে নানা হুমকি-ধামকি ও ভয়ভীতির মুখে তিনি নতুন চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন। কুদ্দুস আরও অভিযোগ করেন, এরপরও তাকে উচ্ছেদের লক্ষ্যে বিভিন্নভাবে হয়রানি করা হয়। দোকানের ভেতর দিয়ে টয়লেটের পাইপ স্থাপন করে নোংরা পানি প্রবাহিত করা, ভাড়া গ্রহণে টালবাহানা, দোকান ভাঙচুরের চেষ্টা, মিথ্যা অপবাদ দেওয়া এবং তার পরিবারকে হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এমনকি তার ছোট ভাইকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ভুক্তভোগীর ভাষ্য, প্রায় ১৪-১৫ বছর ধরে পরিকল্পিতভাবে তাকে উচ্ছেদের চেষ্টা চলছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়