যশোরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ভারতীয় ৫০টি শাড়ি, ৩টি কম্বল, ৭০৮টি চকলেট এবং ৬৮২টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮৬ হাজার ৯৫০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়