৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

২০২৬ সালের মধ্যে কর্মী সংখ্যা দ্বিগুণ করছে ওপেনএআই

প্রতিদিনের ডেস্ক:
২০২৬ সালের শেষ নাগাদ নিজেদের কর্মী সংখ্যা প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্টার্টআপ ওপেনএআই।বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ সংখ্যা বাড়িয়ে আট হাজার করার লক্ষ্য নিয়েছে তারা। মূলত প্রডাক্ট ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, রিসার্চ ও সেলস বিভাগে নতুন কর্মীদের নিয়োগ দেয়া হবে। সম্প্রতি ১১ হাজার কোটি ডলারের বড় আকারের পুঁজি সংগ্রহের পর ওপেনএআইয়ের বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৪ হাজার কোটি ডলারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়