৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ক্যাফে নুর হোটেলে পচাঁ বাসি খাবার : লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, হোটেলটির ফ্রিজে বাসি মাংস ও পচা খাবার সংরক্ষণ করা হচ্ছিল। রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন এবং সর্বত্র তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া বিরিয়ানি তৈরির উপকরণে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদোত্তীর্ণের তথ্য পাওয়া যায়নি এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণও মেলে। যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ওই হোটেলের বিরিয়ানি খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসলে বুধবার সকালে তার নেতৃত্বে অভিযান চালানো হয়।অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যর্থতার দায়ে আরও ২৫ হাজার টাকা—মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হোটেলের মালিক মুকুল হোসেন বকুলকে সতর্ক করা হয়েছে। এ অভিযানে (ক্যাব) ও পুলিশ সদস্যরা অংশ নেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়