৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে মঞ্চে ‘ফ্রাঙ্কেনস্টাইন’

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব নাট্যদিবস উপলক্ষে আগামী ২৭ মার্চ সন্ধ্যা ৭টা ১ মিনিটে যশোর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘শব্দ থিয়েটার’-এর নতুন প্রযোজনা ‘ফ্রাঙ্কেনস্টাইন’ অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান।
যশোরে এটিই প্রথম পূর্ণাঙ্গ বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক মঞ্চ প্রযোজনা। নাটকে আধুনিক বিজ্ঞানের নৈতিক সংকট ও মানবিক সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন মাস্উদ জামান এবং ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে রয়েছেন রিফাত মাহমুদ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা (নীল), আদিতা আনজুম, তামিম গাজী, তানভির হাসানসহ অনেকে। ১০০ টাকা মূল্যের টিকিট অনলাইনসহ শহরের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই প্রযোজনা যশোরের নাট্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়