১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সৌদি ঘাঁটিতে ইরানি হামলা: মার্কিন নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত

প্রতিদিনের ডেস্ক:
সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আগাম সতর্কতা ও কন্ট্রোল বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।খবরে বলা হয়, শুক্রবার (২৮ মার্চ) প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ১২ জন মার্কিন সেনা আহত হন এবং কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়।অনলাইনে প্রকাশিত নতুন ফুটেজে দেখা গেছে, হামলায় একটি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।এই ধরনের বিমান উন্নত রাডার প্রযুক্তি ব্যবহার করে শত শত কিলোমিটার দূর থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে এবং আকাশ থেকে যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র সরবরাহ করে।এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান উপসাগরীয় অঞ্চলের বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়েছে, একই দিনে ইসরায়েল ইরানের দুটি ইস্পাত কারখানাকে লক্ষ্যবস্তু করে আঘাত হানে।বিশেষজ্ঞদের মতে, এই হামলাগুলো গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৪ থেকে ৯ শতাংশ এই অঞ্চল থেকে আসে।মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান উপসাগরীয় অঞ্চলের বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়েছে, একই দিনে ইসরায়েল ইরানের দুটি ইস্পাত কারখানাকে লক্ষ্যবস্তু করে আঘাত হানে।বিশেষজ্ঞদের মতে, এই হামলাগুলো গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৪ থেকে ৯ শতাংশ এই অঞ্চল থেকে আসে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়