২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভিনেতা রাহুলের আকষ্মিক মৃত্যু, স্ত্রী প্রিয়াঙ্কার অনুরোধ

প্রতিদিনের ডেস্ক:
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন অঙ্গন। তার মৃত্যুর শোকের আবহেই এবার সামাজিক মাধ্যমে প্রথমবার মুখ খুললেন তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। স্বামীর মৃত্যুর পর আবেগঘন এক পোস্টে প্রিয়াঙ্কা জানিয়েছেন, বর্তমানে তাদের পরিবারের সদস্যরা রাহুলের শোক কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন। এই কঠিন সময়ে সংবাদকর্মীদের কাছে পরিবারের গোপনীয়তা বজায় রাখার আর্জি জানিয়েছেন।
পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, এটি আমাদের জন্য গভীর শোক ও অত্যন্ত দুঃখের সময়। একজন সন্তান, একজন মা এবং একটি গোটা পরিবার তাদের প্রিয়জনকে হারিয়ে বিধ্বস্ত। আমরা আমাদের বন্ধু ও গণমাধ্যমের সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই কঠিন মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। এই মুহূর্তে আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। গত রোববার ভারতের তালসারিতে একটি ধারাবাহিক নাটকের শুটিং সেটে সমুদ্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। তার বয়স হয়েছিল ৪৩ বছর। রাহুল ও প্রিয়াঙ্কার ঘরে এক পুত্রসন্তান রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়