সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে পেট্রোল পাম্প গুলিতে তেল ঘাটতি ও শৃঙ্খলা ফেরাতে প্রতিটি পাম্পে একজন করে ট্র্যাক অফিসার নিয়োগ দেওয়া হয়। উপজেলা পাট অফিসার আব্দুল আজিজ নিয়োগ প্রাপ্ত হয়ে আয়েশা খাতুন পাম্পে আসলে পাম্পে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল এর চালকরা পেট্রোল পাম্পটির বিরুদ্ধে তেল কম দেওয়ার অভিযোগ তোলেন। এর সময় ট্রাংক অফিসার ওজন নিরূপণ করলে তেল কম দেওয়ার সত্যতা প্রমাণিত হয়। সোমবার সকাল ১১ টার সময় পাট কর্মকর্তা আব্দুল আজিজ ট্র্যাক অফিসার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানালে উপজেলা নির্বাহী অফিসার রেজোওয়ানা নাহিদ ভ্রাম্যমান আদালত বসিয়ে পাম্পের মালিক কে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং উপজেলা নির্বাহী অফিসার পাম্পের মালিক কে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এরপর তেল কম দিলে পাম্পটি বন্ধ করে দেওয়া হবে।

