৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর মায়ের ইন্তেকাল

মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোক্তার আলীর মা রহিমা বেগম (৯৮) আর নেই। রোববার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুও সংবাদ পেয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের কায়েমখোলা গ্রামে বাড়িতে যেয়ে সমবেদনা জানান। মরহুমার স্বামী লোকমান হাকিম মোড়ল ২০০২ সালে ইন্তেকাল করেন। এ দম্পতির ৬ ছেলে ও ৬ মেয়ে রয়েছে। তাদের দ্বিতীয় সন্তান কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোক্তার আলী গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়