৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ১ নিহত ২জন আহত

সোহেল আহমেদ, কালিগঞ্জ
খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে কালিগঞ্জ বারোবাজার নামক স্থানে হোটেল ও মাইক্রোবাসে ধাক্কা দেয়। এ সময় বেলাট গ্রামের কাওসার আলী নামক এক ব্যক্তি নিহত হয় এবং অজ্ঞাতনামা দুই ব্যক্তি আহত হয়। তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর আড়াইশো বেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাড়ির যাত্রী আক্কাস আলী জানায় গাড়িটি খুলনা থেকে বেপরোয়া গতিতে চালিয়ে আসছিল। যাত্রীরা বারবার নিষেধ করলেও চালক এতে কোন কর্ণপাত করেনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১ টার সময়। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন জানায়, গাড়িটি বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। চালক পালিয়ে গেলেও গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ খবর লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়