২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশি দর্শকদের কাজে মুগ্ধ সিঙ্গাপুর

প্রতিদিনের ডেস্ক:
সিঙ্গাপুরের কাছে গতকাল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে আধিপত্য বিস্তার করে খেলেছে হাভিয়ের কাবরেরার দলই। সেই ম্যাচে প্রবাসী বাংলাদেশিদের জন্য ৬ হাজার টিকিট বরাদ্দ রাখা ছিল। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়েই শেষ হলো হামজাদের এশিয়ান কাপ বাছাই।
ম্যাচে গ্যালারিতে লাল-সবুজের পতাকা হাতে হাজির হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের সমর্থনে গলা ফাটানোর পাশাপাশি মাঠ পরিষ্কারের কাজও করেছেন তারা। সিঙ্গাপুরের সংবাদমাধ্যমেও প্রচার করা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কার্যক্রম।প্রবাসী বাংলাদেশিদের এমন কার্যক্রম বেশ প্রশংসিত হয়েছে। সেন্ট্রাল নিউজ এশিয়া (সিএনএ) নামের সিঙ্গাপুরের এক সংবাদমাধ্যম নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে।ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের জার্সি পরিহিত দর্শকেরা গ্যালারিতে পড়ে থাকা বোতলসহ অন্যান্য আবর্জনা তুলে নিয়ে পলিথিনে সংগ্রহ করছেন। ক্যাপশনে সিএনএ লিখেছে, ‘সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশি ফুটবল ভক্তরা আবর্জনা পরিষ্কার করছেন।’
মাঠে উপস্থিত হওয়া প্রায় ৬ হাজার প্রবাসী বাংলাদেশির সমর্থন প্রসঙ্গে বাংলাদেশি অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের অনেক সমর্থন দিয়েছেন। স্টেডিয়ামে তো বটেই, এমনকি তার আগেও সিঙ্গাপুরে এত দর্শক দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল বিদেশের মাটিতেও আমরা নিজেদের ঘরেই আছি। তারা বিশ্বের সেরা সমর্থক, আলহামদুলিল্লাহ। তাই সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ইনশাআল্লাহ এভাবেই আমাদের সমর্থন দিয়ে যাবেন।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়