সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জের যুবলীগ নেতা,ফয়লা কলেজপাড়ার তাপস সাধু খা কে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার কলেজের ভিতরে এ ঘটনা ঘটে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন সূত্র ও অভিযোগে জানা গেছে, তাপস সাধুখাঁ উপজেলা যুবলীগের নেতা, এই সুবাদে তৎকালীন এমপি আনারুল আজিম আনার সরকারি মাহতাবদ্দিন ডিগ্রী কলেজে অফিস সহায়ক পদে চাকরি দেন । তৎকালীন অধ্যক্ষ ও এমপি আনারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বে এমপি আনারের পক্ষ হয়ে যুবলীগ নেতা অফিস সহায়ক তাপস সাধু খাঁ প্রতিপক্ষদের বিভিন্ন ভাবে মান অপমান করতে থাকে। এক পর্যায় আওয়ামী লীগ সরকার এর পতন হলে তাপস সাধু গা ঢাকা দেয়। নতুন অধ্যক্ষ ও একটি রাজনৈতিক দলকে ম্যানেজ করে সে মাহতাব উদ্দিন কলেজে যোগদান করে পূর্বের অনুপস্থিত স্থানে স্বাক্ষর করেন। তার এই যোগদান আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিপক্ষদের মান অপমান ও নানাভাবে হয়রানিকে কেন্দ্র করে শিক্ষক কর্মচারী ও রাজনৈতিক প্রতিপক্ষদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পূর্বের শত্রুতার জের ধরে কলেজ চলাকালীন সময়ে মোটরসাইকেলে মুখ বাধা অবস্থায় এসে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালায় এতে তাপস সাধু খা আহত হয়। তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

