১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুশাসনের জন্য প্রশাসনের নিরপেক্ষতা অপরিহার্য: রিজভী

প্রতিদিনের ডেস্ক:
সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যার্থ রাষ্ট্রের তকমা দিয়ে বিদেশী শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে। তবে নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না।দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।রিজভী আরও বলেন, বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে রচনা করেছিল।পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বলে কৌশলে প্রচার করে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়