৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অগ্রসর কর্মীদের শিক্ষা শিবিরঅনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে এই কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১’শ ২০ জন বাছায় করা অগ্রসর কর্মীরা অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ চৌগাছা – ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম। এছাড়া বিভিন্ন সেশনে বিষয় ভিত্তিক আলোচনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর, মাওলানা. নুরুল ইসলাম, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শামসুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস , সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাওলানা. গিয়াস উদ্দীন, অর্থ সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, মাওলানা সামসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জামায়াত কর্মীদেরকে মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন ও মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ জানান, বিগত সরকারের সময়ে কর্মীদের নিয়ে বড় কোনো প্রোগ্রাম করা যেতোনা। এখন অনুকূল পরিবেশ তৈরি হওয়ার কারণে দীর্ঘ অনেক বছর পর কর্মীদের নৈতিক মানোন্নয়নের জন্য এই শিক্ষা শিবিরের আয়োাজন করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়