১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অবশেষে দীঘির নতুন সিনেমার খবর

প্রতিদিনের ডেস্ক:
সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় প্রার্থনা ফারদিন দীঘির উপস্থিতি ছিল কিছুটা কম। বিশেষ করে গত বছরের ‘জংলি’ সিনেমার পর বড় পর্দায় তাকে দেখা যায়নি। দীর্ঘ বিরতি ও ক্যারিয়ারের নানা বিতর্ক পেরিয়ে অবশেষে তার নতুন সিনেমার খবর পাওয়া গেল। জানা গেছে, মেহেদী হাসান পরিচালিত ‘বিদায়’ সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন এই নায়িকা। দীঘির এই সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসবে বলে শোনা যাচ্ছে। সিনেমার কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যমে দীঘি জানিয়েছেন, মালয়েশিয়ায় কিছু দৃশ্য এবং একটি গানের শুটিং বাকি আছে, যার শিডিউল দ্রুতই চূড়ান্ত হবে। গত ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা থাকলেও কারিগরি কারণে তা পিছিয়ে যায়। তবে এবারের ঈদুল আজহায় ছবিটি দর্শকদের উপহার দিতে আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা।দীঘি বলেন, এটি একটি ভিন্নধর্মী ও আবেগঘন গল্পের সিনেমা। আমাদের দেশে সাধারণত এমন গল্পের কাজ খুব একটা দেখা যায় না। এটি পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ, যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।’ উল্লেখ্য, এই সিনেমায় প্রথাগত কোনো নায়ক নেই, বরং গল্পই এখানে মূল আকর্ষণ হিসেবে কাজ করছে।সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো গুণী অভিনেতারা। প্রযোজক পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্পের চলচ্চিত্র। এদিকে ‘বিদায়’ ছাড়াও সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার কাজ শেষ করেছেন দীঘি, যা কোরবানির ঈদেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়