২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ ভূমিপুত্র মঙ্গল, দৈব শক্তির কারক কেতু ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। পাওনা টাকা আদায় ও আটকে থাকা সচল হবে। ধৈর্য সাহস মনোবলপূর্ণ রাজকীয় দিন পাবেন। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মন সুর সংগীতের প্রতি ঝুকবে। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য সুখ ঐক্য বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন যুগিয়ে চলুন। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। লাইফস্টাইল বদলে দেবে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। ভয় লজ্জা দুর্বলতা জেঁকে বসবে। রাগ জেদ আবেগ বর্জনীয়। আয় বুঝে ব্যয় করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবস্যকীয় প্রাপ্তি মুখ থুড়বে পড়বে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দাম্পত্য ঐক্য বজায় রাখা কঠিন হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাঁধাবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ধারকর্জ ঋণমুক্ত হবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। প্রেম বন্ধত্ব ভ্রমণ শুভ।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। পিতা মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমিকযুগলের মনের অভিমান ভাঙবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দাম্পত্য ঐক্য বজায় রাখতে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিন। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। শিক্ষার্থীদের মন ভেঙ্গে দেবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। ব্যবসায় মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। প্রেমিকযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়