১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এক দিনে ইসরায়েলের হাসপাতালে ভর্তি ১৩৩, ইরানে নিহত ১৮

প্রতিদিনের ডেস্ক:
মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত ১৩৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ইরানের আলবরজ প্রদেশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ১৮ জন, তাদের মধ্যে দুই শিশুও রয়েছে।মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকাল ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৩৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং হালকা আঘাতপ্রাপ্ত হয়েছেন ৫ জনের।এদিকে ইরানের হামলার পাশাপাশি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। দেশটির অ্যাম্বুল্যান্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় উত্তরাঞ্চলের নাহারিয়া এলাকায় অন্তত তিনজন আহত হয়েছেন।ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলের একটি এলাকায় হামলার খবর পাওয়ার পর সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আলবরজ প্রদেশের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ১৮ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। প্রদেশটির উপ-গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রাষ্ট্র-সংশ্লিষ্ট ফার্স সংবাদ সংস্থা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়