২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানে ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে লেবাননে সেনা মোতায়েন নেতানিয়াহুর?

প্রতিদিনের ডেস্ক:
ইরানকে ঘিরে সম্ভাব্য সমঝোতার প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে কঠিন অবস্থায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, যুদ্ধ এখনও কোনো না কোনোভাবে চলছে তা নিজ দেশের জনগণকে দেখাতেই অন্তত একটি ফ্রন্ট সক্রিয় রাখছেন তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এ কারণেই দক্ষিণ লেবাননে অতিরিক্ত সেনা মোতায়েনের তৎপরতা দেখা যাচ্ছে বলে ধারণা করছেন সমর বিশ্লেষকরা। পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমনের সম্ভাবনাই এখন ইসরায়েলের জন্য এক ধরনের অস্বস্তিকর বাস্তবতা। যুদ্ধের শুরুতে নেতানিয়াহু ‘চূড়ান্ত বিজয়’, শাসনব্যবস্থার পরিবর্তন এবং ইরানি হুমকির সম্পূর্ণ অবসানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন— তার কোনোটিই এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েলের দৈনিক মারিভ-এ প্রকাশিত এক সামরিক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানে পরিচালিত অভিযানের নাম ‘লায়নস রোর’ হলেও বাস্তবে তা ‘হাওলিং ক্যাটস’-এ পরিণত হয়েছে। বিশ্লেষকের ভাষ্য অনুযায়ী, এই যুদ্ধে ইরানই কৌশলগতভাবে প্রাধান্য দেখাতে পেরেছে। ওই বিশ্লেষণে আরো বলা হয়, ইরান হরমুজ প্রণালী অবরোধের মাধ্যমে নিজেদের অবস্থান জোরদার করেছে এবং শাসনব্যবস্থা ভাঙার সব ধরনের প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়