৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে চায়ের দোকানে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের লেবুতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাতে লেবুতলায় তার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।আহত রাকিব (২৩) লেবুতলা এলাকার মো. হোসেন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই এলাকার মাসুদ (২৫) ও শারুফ (২৪)সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন রাকিবের দোকানে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়