১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শহীদ কমরেড হানিফ গাজীর ৫৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল বুধবার সাম্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী লড়াইয়ের অগ্রণী সৈনিক, এদেশের কমিউনিস্ট আন্দোলনে ১৯৭১ সালে শহীদ, নিষ্ঠাবান ও আত্মত্যাগী কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড হানিফ গাজী’র ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১২ টায় শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটি, সংগঠনের সকল শরীক সংগঠন ও শহীদের স্মৃতিরক্ষা কমিটির নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে নেতৃবৃন্দ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করেন। বেলা সাড়ে ১২ টায় শহীদের করবের পাশে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কমরেড হানিফ গাজী’র স্মৃতিরক্ষা কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির সভাপতি কৃষকনেতা আবু বক্কার সরদার। আলোচনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সভাপতি আশুতোষ বিশ্বাস, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় সদস্য ও অভয়নগর থানা কমিটির আহ্বায়ক নারীনেত্রী দীপ্তি রানী দে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটির সহ-সভাপতি সালাম মোল্লা, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা নাজমুল হুসাইন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক কৃষকনেতা আবু সিদ্দিক, স্মৃতিরক্ষা কমিটির সদস্য আলম শেখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমরেড হানিফ গাজীর পরিবারের পক্ষ থেকে ছোট ভাইয়ের ছেলে ৬নং বাঘুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল আক্তার প্রমুখ। সভাটি পরিচালনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট থানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর টিটু।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়