৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুন্দরবনে স্বস্তি ফেরাতে দস্যু দমনে যৌথ অভিযান

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে উপজেলা প্রশাসন, বিজিবি,নৌবাহিনী, কোস্ট গার্ড,পুলিশ ও বনবিভাগ যৌথভাবে দস্যু দমনে অভিযান শুরু করেছে। তারা ৮ এপ্রিল(বুধবার) সকাল থেকে এই অভিযান শুরু করে । এসময় তারা সুন্দরবনের বিভিন্ন খালে ও সুন্দরবনে দস্যু আস্তানা তল্লাশি করেন। গত কয়েক দিন পূর্বে বনজীবি অপহরণ ও একজন বনজীবি বনদস্যুর গুলিতে আহত হওয়ায় এবং সুন্দরবনে বন দস্যু নির্মূলের লক্ষে যৌথ অভিযান পরিচালিত হয়। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদ হোসাইন জানান, সুন্দরবনে বন দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়