২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিতের হুঁশিয়ারি ইরানের

প্রতিদিনের ডেস্ক:
লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ না করে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আলোচনাও স্থগিত থাকবে। সরকারি সূত্রের বরাতে শুক্রবার (১০ এপ্রিল) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানে আজ ইরানি প্রতিনিধিদলের পৌঁছানোর কথা থাকলেও ইসলামাবাদে এখনো কেউ পৌঁছায়নি বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। তাসনিম নিউজের প্রতিবেদন অনুসারে নির্ভরযোগ্য এক সূত্র বলেছে, ‘আমেরিকানদের সঙ্গে আলোচনা করতে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে—কিছু গণমাধ্যমের এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
একই সঙ্গে সূত্রটি জোর দিয়ে আরো বলেছে, ‘যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ না করবে এবং ইহুদিবাদী ইসরায়েল হামলা অব্যাহত রাখবে, ততক্ষণ আলোচনা স্থগিত থাকবে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়