২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় ৮০০ লিটার তেলসহ আটক ১

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আব্দুল জব্বার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাটিকোমরা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। অভিযানে আব্দুল জব্বারের হেফাজত থেকে ৪ ব্যারেলে রাখা মোট ৮০০ লিটার জ্বালানি তেল ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযুক্ত আব্দুল জব্বার নিজের অপরাধ স্বীকার করায় তাকে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানান, জব্দকৃত ৮০০ লিটার তেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি অফিসার হাসানুজ্জামান পরাগের জিম্মায় রাখা হয়েছে। এই তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়