১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তালায় হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়ে

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, শিশুদের হাম রুবেলা প্রতিরোধে হাম- রুবেলা টিকা দান ক্যাম্পেইন কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা জ্যোতির্ময় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাহাত খান। ডা. সবুজ বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তালা থানার ওসি শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি তদন্ত মোহাম্মদ জাহিদুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, ডা. খালিদ হাসান নয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) গাজী সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ডা. নাজমুন নাহার শম্পা, ইমাম আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমানসহ তালা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায় কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০ এপ্রিল ২০২৬ হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ১১ কর্ম দিবসে হাম -রুবেলা ঠিকাদান কর্মসূচির আওতায় উপজেলা ৬ মাসের উপর হতে পাঁচ বছর পর্যন্ত ২৭ হাজার শিশুদের প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ে ২৮৮ কেন্দ্রে আট দিন এবং ২৪৪ স্কুলে তিন দিনে এ টিকা প্রদান করা হবে, এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ দিন টিকা প্রদান করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়