১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সড়কে পার্কিংয়ের কারণে রেলিগেটে দুর্ঘটনায় মৃত্যু

খুলনা প্রতিনিধি
সড়কে পার্কিংয়ের কারণে নগরীর রেলিগেটে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু বলে স্থানীয়দের অভিমত। স্থানীয়রা জানান, খুলনা-যশোর মহাসড়কের যে স্থানটিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তার অপরপ্রান্তে পশ্চিম পাশে সড়কের উপর মালামাল পরিবহনের একটি বড় গাড়ি পার্কিং করা ছিল। যার ফলে ওই স্থানে সড়কটির স্পেস কমে যায়। এর ফলে ফুলতলা থেকে ছেড়ে আসা ঢাকা-গামী ঢাকাগামী রয়েল পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এবং ঘটনাস্থলেই তানভীর হাসান শেখ (৩১) এবং তার স্ত্রী লামিয়া বেগম (২৮) মারা যায়। সড়কের জায়গা দখল করে গাড়ি পার্কিংয়ের কারণে প্রায়শই এখানে ছোট বড় দুর্ঘটনা দুর্ঘটনা ঘটতে থাকে। স্থানীয়দের অভিযোগ সবুজ বাংলা নামক একটি ট্রান্সপোর্টের মালামাল পরিবহনের বড় আকৃতির গাড়ি প্রায় সময় সড়কের ওই স্থানটিতে পার্কিং করে রাখে। এ ব্যাপারে সবুজ বাংলা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে ওই স্থানটিতে গাড়ি পার্কিং না করার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করেননি।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়